Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি

admin

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০১:০২ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৬ | ০১:০২ অপরাহ্ণ

ফলো করুন-
নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুজনের মাঝে ভালো বন্ধুত্বের বিষয়টি অনেকবারই সামনে এসেছে। অথচ দুজন যথাক্রমে প্রতিনিধিত্ব করছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে। নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দাবি করে তাকে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলবিসেলেস্তে তরকা মেসি।

Manual2 Ad Code

পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে তাদের একজন হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া চমৎকার বিষয় হবে, কারণ ব্রাজিল এবং ফুটবলের জন্য সে অনেক কিছু। আমার আশা সে সেখানে থাকবে, কিন্তু আমরা নিরপেক্ষ হতে পারি না, কারণ তার সবসময়ই সেখানে থাকা উচিত।’

Manual4 Ad Code

‘আমি (নেইমারকে নিয়ে কথা বলার সময়) নিরপেক্ষ হতে পারি না। নেইমার অবশ্যই ভালো একজন বন্ধু, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পছন্দ করব। তার সঙ্গে ভালো কিছুই ঘটুক। কারণ সে মানুষ হিসেবেও চমৎকার, ভালো কিছুই প্রাপ্য সে এবং আমি আশা করি সেখানে (ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে) থাকবে সে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

এই মুহূর্তে মেসি ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে, খুব অভাবনীয় কিছু না ঘটলে তিনি এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন। অন্যদিকে, তারচেয়ে ৪ বছরের ছোট হলেও বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার পর দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠে মেসি-নেইমারের মধ্যে। দুজনেই ২০২৩ সালে পিএসজি ছেড়ে যান। আর্জেন্টাইন অধিনায়ক এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এবং সেলেসাও তারকা সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন। মেসি আমেরিকান সকারে বিপ্লব তৈরি করলেও, নেইমার ইনজুরিতে জর্জরিত সৌদি অধ্যায়ে ইতি টেনে ফিরেছেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে।

সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে প্রশংসা ভাসিয়ে মেসি বলছেন, ‘তার খুবই বিশেষ ক্যারিশমা আছে। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না। সে নিজের জীবন উপভোগ করে, সন্তুষ্ট থাকে এবং তার সামগ্রিক বিষয় খুবই প্রাকৃতিক।’

Manual7 Ad Code

নেইমার নিজেও শেষবারের মতো বিশ্বকাপ খেলতে মরিয়া। যে কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কথামতো বিশ্বকাপ দলে জায়গা পেতে সর্বোচ্চ নিবেদন দিয়ে যাচ্ছেন। ব্রাজিলের সর্বকালের এই সেরা গোলদাতা (৭৯ গোল) অবশ্য জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এসিএল ইনজুরির কারণে লম্বা সময় বাইরে থাকার পর আরও কিছু ছোট ছোট চোট নেইমারের জাতীয় দলে ফেরায় দেয়াল তুলে দিয়েছে। তাকে নিয়ে আশাবাদী শোনালেও দলে থাকার নিশ্চয়তা দেননি আনচেলত্তি, ‘সে শতভাগ ফিট হয়ে ফেরার মতো সামর্থ্য রাখে।’

Manual1 Ad Code

শেয়ার করুন