Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পনের বছরে বিএনপির সাড়ে ১০ হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে আ.লীগ: সিলেটে আযম খান

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০১ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০১ অপরাহ্ণ

ফলো করুন-
পনের বছরে বিএনপির সাড়ে ১০ হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে আ.লীগ: সিলেটে আযম খান

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন- গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলীসহ দলের ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। খুন করা হয়েছে বিএনপির ১০ হাজার নেতাকর্মী। জালিম হাসিনার রোষাণলে পড়ে নিঃস্ব হয়েছেন ১০ লক্ষ নেতাকর্মী। এরপরও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি রাজপথ ছাড়েনি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের চরম অধপতন হয়েছে। তাই এই অর্জনকে বৃথা যেতে দেবো না আমরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপির উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিভাগীয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন।

Manual4 Ad Code

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

বিকাল ৩টা থেকে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। তবে দুপুর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন সিলেট বিভাগের নেতাকর্মীরা। বেলা ২টার দিকে কানায় কানায় ভর্তি হয়ে যায় আলিয়া মাদরাসা মাঠ।

সমাবেশে শেষে আলিয়া মাদারাসা মাঠ থেকে বিশাল র‍্যালি শুরু হয়ে মহানগরের রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন