Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা উদ্ধারে পুলিশ বেশে সীমান্তে, অতপর…

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
পাওনা টাকা উদ্ধারে পুলিশ বেশে সীমান্তে, অতপর…

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পাওনা টাকা উদ্ধারে পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে সীমান্ত এলাকায় আসে দুই যুবক। আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে বিজিবি। পরে ভুয়া পুলিশ বেশ ধরায় তাদের আটক করে দেওয়া হয় থানায়। এমন ঘটনা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা থেকে পুলিশের পোশাক পরা অবস্থায় তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

আটক দুই ব্যক্তির নাম মোহাম্মদ বাকির হোসেন (২৮) ও তাবারত হোসেন (৩০)। এসময় তারদের ব্যবহার করা একটি প্লাটিনাম মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual4 Ad Code

মোহাম্মদ বাকির হোসেন জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন উত্তর মুকশেদপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে ও একেই ইউনিয়নের দক্ষিণ গোড়িলা গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি-এর মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে প্রবেশ করে দুজন। তখন মাছিমপুর বিওপির টহলদল তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। পরে মোহাম্মদ বাকির হোসেন জানান, তার পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আসে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, পুলিশের পোশাক পরিহিত ব্যক্তিটি ভুয়া পুলিশ।

Manual6 Ad Code

আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন