Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক আইজি এম আজিজুল হক মারা গেছেন

admin

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুলিশের সাবেক আইজি এম আজিজুল হক মারা গেছেন

Manual6 Ad Code

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:
বাংলাদেশ পু‌লি‌শের সা‌বেক মহাপরিদর্শক এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব‌ুধবার রাত ৩টা ৩০ মি‌নি‌টে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি মারা যান।

Manual4 Ad Code

তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ব্যারিস্টার মইনুল হোসেন গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থনীয় সরকার, নৌপরিবহণ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

Manual7 Ad Code

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সু‌রে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছি‌লেন। তি‌নি স্ত্রী, তিন পুত্র, না‌তি-নাতনিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের বাড়ির এলাকায় জনমনে বইছে শোকের মাতম।

শেয়ার করুন