Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ ফোনে ব্যস্ত যুবক, অতঃপর ধাক্কা ট্রেনের

admin

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
ফেঞ্চুগঞ্জ ফোনে ব্যস্ত যুবক, অতঃপর ধাক্কা ট্রেনের

Manual7 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
তিনি তখন ব্যস্ত ছিলেন মোবাইল ফোনে। এতই ব্যস্ত যে ভুলেই গিয়েছিলন তিনি আছেন রেল লাইনের পাশে। ফলাফল যা হওয়ার হয়েছে তাই। ট্রেনের ধাক্কায় আহত হয়ে এখন তিনি হাসপাতালে।

Manual8 Ad Code

ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে বুধবার দুপুরের দিকে। আহত যুবক উপজেলার ঘোলাঘাট নয়াটিল্লা গ্রামে আব্দুর রউফের পুত্র মুন্না (২৪)।

Manual8 Ad Code

জানা যায়, মুন্না ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের রেল লাইন ঘেষা জায়গায় ফোনে কথা বলছিলেন। এ সময় সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন জায়গাটি অতিক্রমের সময় তার পিঠে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, মুন্নার ডান হাত ভেঙ্গে গেছে ও বাম হাতের জোড়া খোলে গেছে। এ ছাড়াও তিনি পা ও কোমরে আঘাত পেয়েছেন।

Manual4 Ad Code

উদ্ধারকারী নাহিদ ইসলাম বলেন, মুন্না মধ্যপ্রাচ্যের একটি দেশে জন্ম ও বড় হয়েছেন। স্থানীয়রা তাকে ভাল করে চিনেন না। অপরিচিত ভেবে উদ্ধার করতে কিছুটা দেরি হয়েছে।

Manual4 Ad Code

অন্যদিকে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে চলে যাওয়া ফেরীঘাট- রাজনপুর-ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও আঞ্চলিক সড়ক, ফেরীঘাট- মাইজগাঁও মরহুম আব্দুল লতিফ রোড-কুলাউড়া সড়কটি দিনদিন ব্যস্ত হয়ে পড়ছে। যানজট এড়াতে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক এড়িয়ে এ সড়ক ব্যবহার করছেন অনেকেই। কিন্তু ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। নেই কোন যান প্রতিরোধক বা গেইট ম্যান। তাই এখানে ছোট বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

স্টেশন রেলক্রসিং এ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন