Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় খাল থেকে নবজাতকের লা শ উদ্ধার

admin

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় খাল থেকে নবজাতকের লা শ উদ্ধার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশে একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশকে ঘটনাস্থলে গিয়ে কন্যাশিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Manual6 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন