Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ০৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ০৬:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

Manual7 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় ৫০ বোতল ভারতীয় মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাই উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মদসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন