Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরা‌ষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কার‌ণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৩ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, বাংলাদেশসহ সেইসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।

Manual8 Ad Code

এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো মার্কিন নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।

Manual7 Ad Code

শেয়ার করুন