Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগবাড়িতে ‘শিলং তীরে বিদ্ধ’ ৬ জন

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ০৩:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ০৩:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
বাগবাড়িতে ‘শিলং তীরে বিদ্ধ’ ৬ জন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিলং তীর নামক জুয়া খেলছিল বলে পুলিশ দাবি করেছে। বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের সময় কোতোয়ালী থানাপুলিশ এ অভিযান চালায়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার বাগজান তিরিশিরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫২), সিলেট নগরীর ভাতালিয়া ৮৮ নম্বর বাসার মৃত আরমান উল্লাহ’র ছেলে বদরুল ইসলাম (৬০), একই এলাকার ৮৮/১ নম্বর বাসার বদরুল ইসলামের ছেলে আকিল ইসলাম অপু (২১), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোপালনগর রামপুরের মৃত সতেন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার (৪০), নগরীর কামালগড় কালিঘাটের মৃত মক্কু মিয়ার ছেলে গোলজার আহমদ (৩৪) ও চাঁদপুর জেলার সদর থানার ইব্রাহিমপুরের মৃত কালু পাঠানের ছেলে সৈয়দ আহমদ (৫২)।

শেয়ার করুন