Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলন দমাতে গণপরিবহণ ধর্মঘটের নেপথ্যে ছিলেন শাজাহান খান

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির আন্দোলন দমাতে গণপরিবহণ ধর্মঘটের নেপথ্যে ছিলেন শাজাহান খান

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনা সরকারের সময়ে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকাদের দাবিসহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এসব পরিবহণ ধর্মঘটের জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি। ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন, তাদের সমাবেশগুলোতে ব্যাপক লোকসমাগম হচ্ছে, আর এই লোকসমাগম ঠেকাতে সরকার গণপরিবহণকেও রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।

সূত্র জানায়, মূলত সরকারবিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই, আবার কখনো নানা অজুহাতে ধর্মঘটের ডাক দিয়ে গণপরিবহণ চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাজাহান খান। পরিবহণ ধর্মঘটের কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে আন্দোলনে যোগ দিতে আসতে পারেননি অনেক নেতাকর্মী। এতে সাধারণ মানুষও চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে দেশের বাইরে থেকে এসে বিমানবন্দরে আটকে গেছেন। চিকিৎসার জন্য অনেকে দূর দূরান্তে যেতে পারেননি। তবে সরকারের বাহবা পেয়েছেন শাজাহান খান। সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছেন সুযোগ-সুবিধা।

Manual5 Ad Code

সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহণ আইন প্রণয়নের অন্যতম বাধা ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, এই শ্রমিক নেতার ঘোর বিরোধিতার কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি অওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ১৮ আগস্ট নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে তৎকালীন নৌমন্ত্রী শাজাহান খান বলেছিলেন, অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ তারা সিগন্যাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চেনে। সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়। তার এমন বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে সর্বমহলে তীব্র সমালোচিত হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন