Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালি আবার চালু করতে সহায়তা করবে।

Manual4 Ad Code

ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই হরমুজ প্রণালি ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে, মার্চেই বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের এই বৈঠক হওয়ার কথা।

তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়।

তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এলো, যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে।

Manual7 Ad Code

প্রথমবারের মতো ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাপ্রথমবারের মতো ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা।
ভারতও জানিয়েছে, তেহরানের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তাদের দু’টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ইরানের হুমকি থেকে রক্ষা করতে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়াকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান করেন। তবে ট্রাম্পের এই আহব্বানে কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। বর্তমানে ওই প্রণালির কাছে বহু দেশের জাহাজ আটকে আছে। আর এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকট শুরু হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন