Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে প্রাণ নিলো দুর্বৃত্তরা

admin

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ০১:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ | ০১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে প্রাণ নিলো দুর্বৃত্তরা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার উপর হামলা হয়।

Manual7 Ad Code

খুন হওয়া মনিরুজ্জামান লিলু (৪৮) উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

তার ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন। এসময় বাড়ির রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে

Manual2 Ad Code

সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথা থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ টিম। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন