Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে আটকে আছে ভোটের ফলাফল, কী ঘটেছে?

admin

প্রকাশ: ০৯ মে ২০২৪ | ০১:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৪ | ০১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে আটকে আছে ভোটের ফলাফল, কী ঘটেছে?

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে চার উপজেলায় বুধবার (৮ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেগুলা হলো- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ। এর মধ্যে ৩ উপজেলার ফলাফল মিললেও এক প্রিজাইটিং অফিসারের রহস্যজনক কাণ্ডে আটকে আছে বিশ্বনাথ।

Manual4 Ad Code

বুধবার দিবাগত মধ্যরাত (১২টা) পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেননি সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।

জানা গেছে, রাত ৯টার ভেতরেই উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টির ফলাফল মিলে যায়। কিন্তু এসময় দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার মো. বিল্লাহ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে আসেন।

অভিযোগপত্রে তারা উল্লেখ করেন- নোয়ারাই কেন্দ্রে ভোগ গণনা শেষে প্রিজাইটিং অফিসার তড়িঘড়ি করে ফলাফলের কাগজ কোনো এজেন্টের স্বাক্ষর না নিয়ে চলে আসেন। কিন্তু রাত ৯টা পর্যন্তও তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় না পৌঁছালে কর্মকর্তা তাকে পুলিশ পাঠিয়ে নিজ বাসা থেকে ডেকে আনেন। আসার পর তিনি নোয়ারাই কেন্দ্রের রিজাল্ট শিট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দিলে দেখা যায়- এতে কোনো এজেন্টের স্বাক্ষর নেই।

Manual4 Ad Code

এছাড়া অভিযোগ রয়েছে, কাগজে ভোটের সংখ্যা এবং গণনা শেষে কেন্দ্রে ঘোষণার সংখ্যার মধ্যে তারতম্য রয়েছে।

Manual2 Ad Code

এসব বিষয় নিয়ে রাত ১২টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে তিনি সকল চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে সমাধানের জন্য আলোচনা করছেন বলে জানা গেছে।

এদিকে, ৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টির পাওয়া ফলাফল অনুযায়ী- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী লড়াই করেছেন। তারা হলেন- যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী (ঘোড়া), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী (কাপ পিরিচ), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী গৌছ খান (কই মাছ), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী (হেলিকাপ্টার), যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ স্পোটর্স ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মো. সেবুল মিয়া (দোয়াত-কলম), যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহসভাপতি প্রবাসী শমসাদুর রহমান রাহিন (শালিক), যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এস. আলী এনামুল হক চৌধুরী (মোটর সাইকেল), জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ (আনারস), যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (উট) এবং বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (টেলিফোন)।

Manual2 Ad Code

শেয়ার করুন