Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৪:১০ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ০৪:১০ অপরাহ্ণ

ফলো করুন-
বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
অস্ট্রেলিয়ার ডানপন্থি রাজনীতিক ও ‘ওয়ান নেশন’ দলের নেতা সিনেটর পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে সিনেট। জনসমক্ষে বোরকা নিষিদ্ধের দাবি জোরদার করতে সোমবার (২৪ নভেম্বর) তিনি বোরকা পরে সিনেটে প্রবেশ করেন। তার এই আচরণকে ক্ষমতাসীন লেবার সরকারের সিনেটরসহ মুসলিম আইনপ্রণেতারা ‘বিদ্বেষমূলক’ ও ‘বর্ণবাদী’ বলে নিন্দা জানান।

Manual7 Ad Code

হ্যানসনকে বোরকা–নিষিদ্ধকরণ বিল উত্থাপনের অনুমতি না দেওয়ার পর তিনি বোরকা পরে সংসদে প্রবেশ করেন। এর পরপরই মুসলিম আইনপ্রণেতারা তার আচরণকে ‘বর্ণবাদী নাটক’ বলে আখ্যা দেন।

Manual4 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং সিনেটে বলেন, ‘সিনেটর হ্যানসনের ঘৃণামূলক ও তুচ্ছ প্রদর্শন আমাদের সামাজিক বন্ধন ছিন্ন করে এবং দেশকে দুর্বল করে। প্রায় ১০ লাখ অস্ট্রেলীয় যে ধর্ম পালন করেন, সেই ধর্মকে তিনি উপহাস করেছেন।’

Manual3 Ad Code

৫৫-৫ ভোটে সিনেটে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়।

ডানপন্থি জাতীয়তাবাদী বক্তব্য ও অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে ওয়ান নেশন সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন বাড়িয়েছে। মে মাসের সাধারণ নির্বাচনে দলটি সিনেটে চারটি আসন পায়। জনমত জরিপেও হ্যানসনের জনপ্রিয়তা বাড়ছে বলে দেখা যায়।

হ্যানসন সাংবাদিকদের বলেন, বোরকা বিষয়ে নিজের অবস্থান থেকে তিনি সরে আসবেন না। তার বক্তব্য, ‘সংসদে পোশাকবিধি নেই। ব্যাংকে হেলমেট খুলে ফেলতে হয়, কিন্তু বোরকা নিয়ে আলাদা নিয়ম কেন?’ তিনি যুক্তি দেন, ‘আমি আমার অবস্থানে অটল থাকব; জনগণই আমাকে বিচার করবে।’

কুইন্সল্যান্ডের এই সিনেটর ১৯৯০-এর দশকে এশীয় অভিবাসন ও আশ্রয়প্রার্থী বিরোধী বক্তব্যের মাধ্যমে পরিচিতি পান। ইসলামি পোশাকবিরোধী প্রচারণা তিনি বহুদিন ধরে চালিয়ে আসছেন।

এটি সিনেটে তার দ্বিতীয়বার বোরকা পরা। ২০১৭ সালেও তিনি একই কায়দায় বোরকা পরে সংসদে ঢুকে জাতীয়ভাবে নিষেধাজ্ঞার দাবি তুলেছিলেন।

Manual7 Ad Code

শেয়ার করুন