Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল সিলেট

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ভূমিকম্পে কাঁপল সিলেট

Manual5 Ad Code

ফের ভূমিকম্পে কাঁড়ল সিলেট। মঙ্গলবার সকালে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

Manual5 Ad Code

সকাল প্রায় সাড়ে ৬টার দিকে অনুভূত হওয়া মাঝারি মাত্রার এই ভূমিকম্পে ঘুম ভাঙে অনেকের।য় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার।

Manual2 Ad Code

ভোরের এই কম্পনে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হয়। যা অনেকের ঘুম ভাঙিয়ে দেয়। কেউ কেউ আতঙ্কে বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual6 Ad Code

ভূমিকম্পটি প্রথমে ইউনিভার্সাল টাইম অনুযায়ী রাত ১২টা ২৯ মিনিটে রেকর্ড করা হয়, যা বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার হলেও গভীরতার কারণে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।

শেয়ার করুন