Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

admin

প্রকাশ: ০৩ মে ২০২৫ | ০৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৫ | ০৭:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
নারীদের অধিকার আদায় ও নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। এছাড়া আগামী ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে।’

আজ সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

এদিন দুপুর ১টা ১১ মিনিটে আমিরের মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

Manual2 Ad Code

শেয়ার করুন