Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

admin

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০৩:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ০৩:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। মো. সাইমন নামের ওই কনস্টেবল বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

Manual1 Ad Code

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।

Manual4 Ad Code

হামলার একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নির্বৃত্ত করার চেষ্টা করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, মিরপুর ১১ থেকে যখন শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর ১১-এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।

এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। তখন পোশাক শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় অন্তত ৪ জনকে আটক করে পুলিশ।

Manual1 Ad Code

শেয়ার করুন