Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুনতাহা হত্যা মামলায় মার্জিয়াসহ চার আসামির ৫ দিনের রমান্ডে

admin

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
মুনতাহা হত্যা মামলায় মার্জিয়াসহ চার আসামির ৫ দিনের রমান্ডে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আলোচিত মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়াসহ চার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual3 Ad Code

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড চাইলে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক কাজী মো. আবু জাহের বাদল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ হত্যার ধারা সংযুক্ত করেন বিচারক। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

Manual7 Ad Code

বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামিকে সোমবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী শহিদুল আসলাম উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম, মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ। অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কি না তা রিমান্ড পর জানা যাবে।

Manual7 Ad Code

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়।

নিখোঁজের আটদিন পর রবিবার (১০ নভেম্বর) ভোরে সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহা মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

নিহত মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

শেয়ার করুন