Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

Manual3 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
সিলেট রেঞ্জ কাবাডি চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, (পিপিএম-সেবা)।

Manual8 Ad Code

এসময় পুলিশ সুপার বলেন, “একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়। কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।

Manual2 Ad Code

উক্ত খেলায় সিলেট রেঞ্জের ০৪ (চার) জেলার ০৪ (চার) টি দল অংশগ্রহণ করে। আগামীকাল উক্ত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ার করুন