Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগ নেতা খুন

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
যশোরে যুবলীগ নেতা খুন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
অভয়নগর উপজেলায় যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত মুরাদ হোসেন (৩০) নওয়াপাড়ার সরদারপাড়ার শাহাবুদ্দিন ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে তার ওপর হামলা হয়। ছুরিকাঘাতে তিনি মারাত্মক জখম হন।

মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন