Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

admin

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক :
ইরানজুড়ে গত শুক্রবার (১৩ জুন) আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেশকিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Manual3 Ad Code

এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ২০ জন কমান্ডার রয়েছেন। এ ছাড়া ইরানের ১২ জন পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে।

Manual5 Ad Code

উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Manual7 Ad Code

এরইমধ্যে রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে। এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে সিএনএন।

হোয়াইট হাউজ ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযান চলবে এবং এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে।

Manual5 Ad Code

ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘প্রাইভেট’ আলোচনায় কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি।

এ ছাড়া হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, প্রশাসন ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত এবং পরোক্ষভাবে সমর্থন করছে। কতদিন ধরে এই সংঘাত চলতে পারে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, এটি ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব।

শেয়ার করুন