Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুর বিচার হবে: এরদোয়ান

admin

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুর বিচার হবে: এরদোয়ান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, শেষ পর্যন্ত একজন যুদ্ধাপরাধী হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার হবে। সোমবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর এক বৈঠকে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

Manual7 Ad Code

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমা সমর্থন ইসরায়েলকে নির্বিচারে শিশুদের হত্যায় সহযোগিতা করছে এবং ইসরায়েলের অপরাধে তারাও দায়ী হচ্ছে। কয়েক দশক পুরোনো ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে তুরস্ক দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে দেশটি। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ৫০০ জনের বেশি। এরদোয়ান বলেন, যুদ্ধাপরাধী ছাড়াও নেতানিয়াহু এখন গাজার কসাই। মিলোসেভিচের মতো তাকেও গাজার কসাই হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে হগভিত্তিক একটি ট্রাইব্যুনালে যুগোস্লাভের সাবেক প্রেসিডেন্ট মিলোসেভিচের বিচার হয়েছে।

Manual4 Ad Code

পশ্চিমা শক্তিগুলোকে কালা ও বধির উল্লেখ করে এরদোয়ান বলেন, যারা হামাসকে অজুহাত হিসেবে ব্যবহার করে এত নিরপরাধ মানুষের মৃত্যু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাদের কাছে মানবতা বলে অবশিষ্ট কিছু নেই। বেশির ভাগ পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলোর মতো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে না ন্যাটো সদস্য তুরস্ক। দেশটিতে হামাসের কয়েক জন নেতা অবস্থান করছেন।

Manual8 Ad Code

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, গত মাসে ওআইসি ও আরব লিগ গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর একটি প্রতিনিধিদল গঠন করেছে। দলটি পশ্চিমাসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধের জন্য। কিন্তু আরো অনেক কিছু করার রয়েছে।

তিনি বলেন, এই ফ্রেমওয়ার্কের আওতায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-কে পুনর্মূল্যায়ন করতে হবে। ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের কথা ভুলে গেলে চলবে না। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের দায়িত্বশীল উদ্যোগ নিরাপত্তা পরিষদের সদস্যদের দ্বারা ভেস্তে গেছে। এই ব্যবস্থাকে কেউ মেনে নিচ্ছে না। এমন কাঠামোর পক্ষে শান্তি বা মানবতার জন্য আশাবাদ হওয়া সম্ভব না।

Manual5 Ad Code

শেয়ার করুন