Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রিকাবীবাজার থেকে ২ জুয়াড়িকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
রিকাবীবাজার থেকে ২ জুয়াড়িকে ধরলো পুলিশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত বারোটার দিকে মহানগরের রিকাবীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ঘরকাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আক্তারুজ্জামান (৪৭) ও সিলেট জেলার বিয়ানীবাজার থানার উজানঢাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৬৩)।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত বারোটার দিকে মহানগরের রিকাবীবাজারস্থ খালেদ বশির মিয়ার গ্যারেজের সামনে টিনের চালা পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করে ডিবি।

Manual6 Ad Code

রবিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন