Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লাউয়াছড়া বনে অজগর সাপ অবমুক্ত

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৬:২১ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০৬:২১ অপরাহ্ণ

ফলো করুন-
লাউয়াছড়া বনে অজগর সাপ অবমুক্ত

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্ধারকারী দল যৌথভাবে লাউয়াছড়া বনের ছেড়ে দেয়। উদ্ধার হওয়া সাপটি ১৪ ফুট লম্বা এর ওজন প্রায় ৪০ কেজি।

Manual7 Ad Code

বন বিভাগ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন এলাকার মিজান মিয়ার বাড়িতে সাপটি ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে বন্যপ্রাণী উদ্ধারকারীরা এসে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সাপটিকে ধরে লাউয়াছড়া বনে নিয়ে যায়। খাবারের সন্ধানে অজগর সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে লোকালয়ে চলে গেলে এলাকাবাসীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যের।

Manual7 Ad Code

এ তথ্য নিশ্চিত করেন বন্যপ্রাণী উদ্ধারকারী ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা বলেন, রাতেই সাপটিকে বন বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগকে অবহিতকরণসহ বন বিভাগের উপস্থিতিতে গভীর রাতেই বিপন্ন প্রজাতির এই অজগর সাপটিকে উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন