Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

admin

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

Manual7 Ad Code

শান্তিগঞ্জ সংবাদদাতা:
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের প্রার্থী সাদাত মান্নান অভি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৫৬ টি কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি পেয়েছেন ৪০ হাজার ৯শত ৮৭ ভোট।

Manual1 Ad Code

এই ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ২শত ৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন জাকির মাইক প্রতীকে ৩৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুকনুজ্জামান রুকন চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রফিকা মহির ফুটবল প্রতীকে ২৩ হাজার ৪শত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪শত ৮৮ ভোট৷

Manual8 Ad Code

উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত সাহা৷

Manual1 Ad Code

শেয়ার করুন