Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ, শিক্ষকসহ আহত অনেকে

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
শাবিপ্রবিতে খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ, শিক্ষকসহ আহত অনেকে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে লোক প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়।

Manual2 Ad Code

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম ও মো. ওমর ফারুক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।

সংঘর্ষ চলাকালে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শক শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। দুই পক্ষই বাঁশ, ব্যাট, চেয়ার নিয়ে একে অপরকে আক্রমণ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানামতে দুটি হাসপাতালে দুইজন করে ভর্তি আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, আমাদের ভাবতে হবে। এটা তো মাত্রা ছাড়িয়ে গেল। ন্যায্যতার ভিত্তিতে এ ঘটনার বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Manual3 Ad Code

শেয়ার করুন