Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলন কারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
শাহবাগে ছাত্রলীগ-আন্দোলন কারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সরেজমিন দেখা যায়, রোববার (৪ আগস্ট) সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

Manual7 Ad Code

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীশূন্য শাহবাগের বিএসএমএমইউয়ের ভেতরে সরকারদলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন।

Manual6 Ad Code

শেয়ার করুন