Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবেরবাজার থেকে দুইজনকে ধরল পুলিশ

admin

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ০৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ | ০৪:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
শিবেরবাজার থেকে দুইজনকে ধরল পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকা থেকে মাদক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ২নং হাটখোলা ইউপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

Manual3 Ad Code

আটক দু্ইজন হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. জাহিদ ইসলাম (২১) ও বগুড়া জেলার কাহালু থানার কুসলীহার গ্রামের মোঃ রাজু পাং এর ছেলে নয়ন পাং (২২)।

Manual6 Ad Code

পুলিশ জানায়, সোমবার রাতে ৯টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ২নং হাটখোলা ইউপি এলাকা একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদসহ জাহিদ ও নয়নকে আটক করা হয়।

Manual7 Ad Code

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন