Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার দায়ে গ্রেপ্তার মারুফ-জুয়েল

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার দায়ে গ্রেপ্তার মারুফ-জুয়েল

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর জুনায়েদ (১৪) হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের ছুরত আলী ওরফে ছুরুক আলীর পুত্র মো. মারুফ (২৪) এবং একই ইউনিয়নের বাদে আলীশা এলাকার তোরাব মিয়ার পুত্র মো. জুয়েল মিয়া (২৭)।

Manual1 Ad Code

বুধবার (১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) ভূনবীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে ৩১ মার্চ শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার নম্বর ২৪/২০২৬, মামলাটি বাংলাদেশ দন্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে তদন্তের স্বার্থে মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ওসি।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাত ৮টার দিকে আলিশারকুলের কামারপাড়া এলাকায় কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২৭ মার্চ সন্ধ্যায় বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। নিহত জুনায়েদ আলীশারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। অপরদিকে দুই আসামী গ্রেফতারের মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

শেয়ার করুন