Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ইফতার-সেহরি নিয়ন্ত্রণের পরামর্শ আইজিপির

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সড়কে ইফতার-সেহরি নিয়ন্ত্রণের পরামর্শ আইজিপির

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঈদযাত্রায় সড়কে গাড়ি থামিয়ে ইফতার-সেহরি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, সড়কে যানজটের অন্যতম একটি বড় কারণ হলো গাড়ি থামিয়ে ইফতার ও সেহরি করা। এবার ঈদে যানজট নিরসনে এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবেই সড়কে গাড়ি থামানো যাবে না।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানী বিআরটিএর সদর কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এ পরামর্শ দেন।

Manual5 Ad Code

আইজিপি বলেন, আমরা দেখি প্রতি ঈদেই ইফতারের সময় সড়কে গাড়ি থামানো হয়, সেহরির সময় গাড়ি থামানো হয়। তখন যানজট তৈরি হয়। যাত্রীরাও খাবার আনতে নেমে যায়। এজন্য দীর্ঘ যানজট লেগে যায়। অনেক সময় এই সুযোগে চালকরা ঘুমিয়ে পড়ে। পরে তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে গাড়ি ছাড়তে হয়।

Manual4 Ad Code

শেয়ার করুন