Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে বললেন তারেক রহমান

admin

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে বললেন তারেক রহমান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে।শুক্রবার (২১ জানুয়ারি) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। সিলেট জেলা থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ জনসভা ছিল এটি।

Manual2 Ad Code

জনসভায় তারেক রহমান বলেন, দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন চায়। তারা এমন একটি নিরাপদ রাষ্ট্র প্রত্যাশা করে, যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে। আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের মাধ্যমে যে ভোটাধিকার ফিরে এসেছে, তা আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে।

ভোটের আগে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, একটি বাহিনী ও একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের ব্যালট দখল করে নেওয়ার অভিযোগও করেন তিনি।

Manual5 Ad Code

বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনের সঙ্গে বর্তমান ষড়যন্ত্রকারীদের কোনো পার্থক্য নেই। তাঁর বক্তব্যে বলা হয়, দুপক্ষই একই গোষ্ঠীর—একটি পক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে ভোট নিতে চায়, আর অন্যটি ডাকাতি করে ভোট নিয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা থেকে সতর্ক থাকার কথাও বলেন।

Manual3 Ad Code

ক্ষমতায় এলে লক্ষাধিক বেকার তরুণ ও যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করলে হবে না; নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

নারী ও কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণাও দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে তারা সহায়তা পেয়ে স্বাবলম্বী হতে পারেন। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বীমা সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুবিধা বাড়াতে পুনরায় খাল খনন কর্মসূচি চালুর কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, খাল খনন হলে কৃষক উপকৃত হবে এবং জলাবদ্ধতার সমস্যাও কমবে। বক্তব্যের শেষাংশে তিনি ধানের শীষ ও খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ সভাপতিত্ব করেন। তারেক রহমানের আগে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না। এ ছাড়া অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন