Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদাপাথর লুটপাটে কেউ রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

admin

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সাদাপাথর লুটপাটে কেউ রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে সাদাপাথর লুট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তা অসত্য হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual5 Ad Code

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

Manual2 Ad Code

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার।’

সাম্প্রতিক সময়ে ছাত্র, যুব ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নুরু একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

Manual4 Ad Code

এর আগে সকালে তিনি সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তর এবং পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন