Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিসহ ছয়জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual3 Ad Code

অন্য আসামিরা হলেন— সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

Manual2 Ad Code

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual1 Ad Code

সোমবার সকালেই আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

গত ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। এই সময় আসামিরা গুলি চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। নিহতের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় সালমান-আনিসুল-দীপু মনিসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন