Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ সারাদেশে গ্রেফতার ১৩৫৩ : আ.লীগের ২১ জনসহ

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ সারাদেশে গ্রেফতার ১৩৫৩ : আ.লীগের ২১ জনসহ

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেট সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ জন এবং অন্যান্য ঘটনায় ৫৩১ জন রয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

অভিযানে দেশীয় রিভলবার একটি, দেশীয় একনলা বন্দুক ২টি, কার্তুজ ৪ রাউন্ড, দেশীয় এলজি একটি, বার্মিজ চাকু একটি, চায়নিজ কুড়াল একটি ও হ্যান্ডকাফ একটি উদ্ধার করা হয়। পুলিশের বিশেষ এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন।

Manual2 Ad Code

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শনিবার ও গতকাল রোববার থানা পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

পুলিশ বলছে, গ্রেফতাররা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করা, ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।

Manual6 Ad Code

শেয়ার করুন