Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আখড়াগলি থেকে গ্রে প্তা র ৬

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ | ০৭:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ | ০৭:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের আখড়াগলি থেকে গ্রে প্তা র ৬

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :

সিলেটের আখড়াগলি থেকে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

Manual7 Ad Code

 

তারা সবাই পেশাদার জুয়াড়ী এবং চৌকীদেখী আখড়াগলির মাওলানার কলোনি থেকে হাতেনাতে জুয়াখেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগর থানার শেরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), এয়ারপোর্ট থানার চৌকিদেখী ১নং গলির ২৮নং বাসার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগর থানার কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫), নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।

Manual2 Ad Code

 

তাদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

শেয়ার করুন