Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আরও যেসব নেতা পেলেন বিএনপির সুখবর

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১০:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের আরও যেসব নেতা পেলেন বিএনপির সুখবর

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের আরও জন নেতাকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সোমবার (২৪ নভেম্বর) তাদের শাস্তিমূলক বহিস্কারাদেশ প্রত্যাহার করে আবারও তাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

সারাদেশ মোট ৬৫জন বহিস্কৃত নেতাকে তাদের আবেদনের প্রেক্ষিতে শাস্তি মওকুফ করে দলে ফিরিয়ে নেওয়া হল। এ তালিকায় সিলেট বিভাগের আছেন জন।

Manual8 Ad Code

তাদের মধ্যে সিলেট জেলার মাত্র একজন। তিনি হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিন।

সুখবর পেয়েছেন সুনামগঞ্জের দু’জন। তারা হলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল।

Manual7 Ad Code

মৌলভীবাজার থেকে সুখবর পেয়েছেন একজন। তিনি হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন।

হবিগঞ্জ থেকে সুখবর পেয়েছেন দু’জন। তারা হলেন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিন ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী।

 

Manual3 Ad Code

শেয়ার করুন