Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ০৫:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ০৫:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে তাকে উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।

Manual3 Ad Code

এর আগেও দক্ষিণ সুরমার মোগলাবাজার, গোলাপগঞ্জের লক্ষানাবান ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ আরও কয়েকজন চেয়ারম্যানকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।

শেয়ার করুন