Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের কানাইঘাট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০০ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের কানাইঘাট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

Manual2 Ad Code

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড়সহ বিবিধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল ৬টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে এক অভিযানে এসব মালামাল জব্দ করে বিজিবি।

Manual5 Ad Code

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বর্ণিত স্থান দিয়ে বালু ভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়। এ সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

Manual4 Ad Code

জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন