Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর লাশ ফেলে দিলেন পুকুরে : স্বামী গ্রেফতার

admin

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর লাশ ফেলে দিলেন পুকুরে : স্বামী গ্রেফতার

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে খুন করে লাশ পুকুরে ফেলে পালিয়ে যান স্বামী। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার এবং তার স্বামীকে গ্রেফতার করে। নিহত সাবিনা বেগম (৩০) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, গত মঙ্গলবার সাবিনা বেগম স্বামীকে নিয়ে ঈদের ছুটিতে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তার বাবার বাড়ি যান। পরদিন বুধবার সকালে বাড়ি ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তার লাশ পুকুরে ফেলে পালিয়ে যান।

Manual2 Ad Code

পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রীকে খুন করেছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন