Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জ ভারতীয় পাঁচ বলদ জব্দ

admin

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জ ভারতীয় পাঁচ বলদ জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে ভারতীয় পাঁচটি বলদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপে বোঝাই করা ভারতীয় গরুর চালানটি জব্দ করে। এসময় পিকআপ চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় গরুর চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। খবর পেয়ে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসায় জালালাবাদ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সিলেটের গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে জুবের আহমদ (৪০) পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায়, চোরাকারবারের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।

Manual5 Ad Code

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দকৃত বলদগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।

Manual4 Ad Code

শেয়ার করুন