Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যে ১০ আসনে লড়বেন জামায়াত প্রার্থীরা

admin

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের যে ১০ আসনে লড়বেন জামায়াত প্রার্থীরা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতার পর বৃহত্তর সিলেটের ১৯ আসনের মধ্যে ১০টিতে সরাসরি জামায়াত প্রার্থীরা লড়বেন। অপর ৯ আসন অন্যান্য দলকে ছেড়ে দিয়েছে জামায়াত। তবে নবগঠিত রাজনৈতিক এনসিপি প্রার্থীরা জোট রাজনীতির বলি হয়েছেন এ বিভাগে। সিলেটের কোনো আসনেই লড়বেন না তারা।সিলেটের যে ১০টি আসনে সরাসরি নির্বাচনে লড়বেন জামায়াত প্রার্থীরা সেগুলো হচ্ছে, সিলেট-১ (নগর-সদর) আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান  আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে জয়নাল আবেদীন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অ্যাডভোকেট শিশির মনির,  সুনামগঞ্জ- সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মো. সামছ উদ্দিন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম,, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. সায়েদ আলী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোহাম্মদ শাহজাহান।

Manual8 Ad Code

উল্লেখ্য, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এতে জামায়াত ১৭৯ আসনে প্রার্থী দেবে।

 

Manual3 Ad Code

এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।

Manual5 Ad Code

শেয়ার করুন