Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকার ভারতীয়সহ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ও আজ ৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনস্ত সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক ও পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য- ৫০ লাখ ৭৩ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন