Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আক্রমনাত্মক বিএনপি- জামায়াত

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী আছে আর মাত্র সপ্তাহেরও কম সময়। মোটামুটি প্রচারণা এখন তুঙ্গে। এমন একটা সময়ে এসে বিএনপির সামনে ক্রমশঃ আক্রমনাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে জামায়াত। শুরু হয়েছে বিষোদগার। এতদিন বিএনপি রক্ষণশীল থাকলেও আস্তে আস্তে তারাও কথার ছুরিতে শান দিতে শুরু করেছেন।

 

গত কয়েকদিন ধরেই সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের ঋণের বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো কামান দাগছে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের পক্ষের লোকজন। বিশেষ করে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘুরিয়ে ফিরিয়ে এই ইস্যুটাকেই বড় করে তুলছেন ভোটার এবং গণমাধ্যমের সামনে।

Manual1 Ad Code

বৃহস্পতিবারও সিলেট নগরীতে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম বিষয়টি তুলে ধরেন। মুক্তাদীরকে একজন ঋণ খেলাপী হিসাবে উল্লেখ করেছেন তিনি।

 

এর জবাবে বিএনপির নেতৃবৃন্দও মোটামুটি সোচ্চার। সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যান্য নেতৃবৃন্দও বিভিন্ন জনসভায় জামায়াতের বিরুদ্ধে আক্রমনাত্মক বক্তব্য রেখেছেন।

জামায়াতকে ইঙ্গিত করে তাদের বক্তব্য, একটি দল ক্রমাগত মিথ্যাচার করেই যাচ্ছে। তারা জনগনকে বেহেশতের লোভ দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে।

Manual4 Ad Code

 

বিএনপি নেতৃবৃন্দ প্রশ্ন তুলছেন, তারা কী আল্লাহকে ভয় করেন না?

 

এতদিন নির্বাচনী প্রচারণায় কোনো দলই অন্তত এই আসনে খুব একটা আক্রমনাত্মক না হলেও এখন তাদের এমন ভূমিকায় অবতীর্ন হতে দেখে বেশ উপভোগ করছেন ভোটার এবং সাধারণ মানুষ।

 

 

 

Manual6 Ad Code

 

শেয়ার করুন