Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আজও কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আজও কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে প্রায় প্রতিদিন আটক হচ্ছে কোটি টাকার চোরাই পণ্য। আজ বুধবার (৮ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, শ্রীপুর, সোনালীচেলা এবং লাফার্জ বিওপি অভিযান চালায়।

Manual6 Ad Code

এসময় বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। তাছাড়া চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কারও আটক করা হয়েছে।

Manual4 Ad Code

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ৭৬ হাজার ২৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন