Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আজহারীর মাহফিল শেষে ৩৩ জিডি, আটক ১০

admin

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে আজহারীর মাহফিল শেষে ৩৩ জিডি, আটক ১০

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় ৩৩টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

শনিবার (১১ জানুয়ারি) রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, মাহফিলে আসাদের মোবাইলফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ৩৩টি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। সাধারণ ডায়েরি সূত্র ধরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চার নারীকে স্বর্ণ ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এ পর্যন্ত সিলেট শাহপরাণ থানায় ৩৩টি জিডি ও দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন।

শেয়ার করুন