Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

admin

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু ভাইরাস। দিন দিন বাড়ছে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫১ জন।

Manual5 Ad Code

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।

Manual4 Ad Code

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ২২ জন এবং হবিগঞ্জে ১৩১ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৭ জন।

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে কোন রোগী শনাক্ত হননি। তবে চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন