Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে যে রোগ, মারা গেলেন ১ জন

admin

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ০৭:১৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ | ০৭:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে যে রোগ, মারা গেলেন ১ জন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৩ দিনে প্রায় ৮৪ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসটিতে। তবে সর্বশেষ ১ জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে গত ৮ অক্টোবর মারা গেলেন ১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৪ জন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।

Manual1 Ad Code

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ২৭ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন রোগী সনাক্ত হয়েছেন। তবে সর্বশেষ ১ জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে গত ৮ অক্টোবর মারা গেলেন ১ জন।

Manual1 Ad Code

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২১ জন। তারমধ্যে, সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন, এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৪ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ১ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৪ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জন।

Manual1 Ad Code

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার সিলেট বিভাগে কোন রোগী শনাক্ত হননি। তবে চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।

শেয়ার করুন