Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আ ট ক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, করতে হবে যা

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ০৫:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আ ট ক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, করতে হবে যা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এই অভিযান চলবে। তবে একই সাথে বিভিন্ন সময়ে আটক ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবে না, এই শর্ত মানতে হবে মালিক এবং চালকদের।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে যানবাহনগুলো ফেরত নেওয়ার প্রক্রিয়গুলোও জানানো হয়েছে।

Manual3 Ad Code

সেগুলো হচ্ছে, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবেনা- এই মর্মে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, আটককৃত রেকার স্লিপের মূল কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বরসহ মহানগর পুলিশের ট্রাফিক অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

Manual1 Ad Code

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল সকালে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে আবেদন শুরু বা শেষের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Manual6 Ad Code

শেয়ার করুন