Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এক নারীসহ পাঁচজন আটক

admin

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ০৫:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ০৫:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এক নারীসহ পাঁচজন আটক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা জুয়া খেলায় জড়িত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সোবহানীঘাট সবজি বাজারের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার চাপাদাহ গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের আরব আলীর ছেলে শাহীন আহমদ (২৭), একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আবু বক্কার (২৪), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহম্মদ (৪০) এবং জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের আমির আলীর মেয়ে মোছা. নার্গিস আক্তার (৪০)। তারা সবাই সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন