Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এবার গরু নয় মাংস পাচার করলো ভারতীয় চোরাকারবারীরা

admin

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এবার গরু নয় মাংস পাচার করলো ভারতীয় চোরাকারবারীরা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এরমধ্যে রয়েছে ভারতীয় গরুর মাংস। এতোদিন গরু পাচার করলেও এবার কৌশল পাল্টিয়েছে চোরাকারবারীরা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান চালায়।

Manual5 Ad Code

এসময় বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী পন্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার আটক করে।

Manual8 Ad Code

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮০ লাখ ১৩ হাজার ১শ টাকা।

Manual8 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আডিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন